Sunday, July 29, 2018

Lyrics Amar Babar Mukhe Andrew Kishore

আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন


গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন
সংগী করেছি
জীবনে যত দু: খ
যত কস্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সব-ই ভুলেছি
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যেই গান শুনে সপেছিল মা
বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ
যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে
আমাকেও নিয়ে যায়
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ

No comments:

Post a Comment

Pride & Prejudice

It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune must be in want of a wife. However little known...